দিল্লিতে মধুচক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৩ নাবালিকা সহ ২৩ জন

0
105
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়  বড়সড় মধুচক্রের পর্দাফাঁস। অভিযুক্তদের পাকড়াও করতে গ্রাহক সেজে অভিযান চালায়  দিল্লি পুলিশ। ওই অভিযানে ৩ নাবালিকা ও ১০ জন বিদেশি-সহ মোট ২৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। ওই ১০ জন নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে । মানবপাচার চক্র চালানোর অভিযোগ গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।
পুলিশ সূত্রে খবর, অনেকদিন ধরে পাহাড়গঞ্জ থানা এলাকায়  বড়সড় মধুচক্র এবং মানবপাচারে খবর পাওয়া  যাচ্ছিল। সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে  অভিযান চালায়  পুলিশ। পাহাড়গঞ্জ বাজার এলাকার এক বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ২৩ জন মহিলাকে।
উদ্ধার হওয়া  মহিলাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও নেপালের বাসিন্দা। মোটা বেতনের কাজের টোপ দিয়ে  এখানে এনে তাদের জোর করে যৌন পেশায়  নিযুক্ত করা হয়েছিল বলে অভিযোগ।