
নারায়ণপুরের পর এবার সুকমা, ফের ছত্তিশগঢ়ে আত্মসমর্পণ করেছে একাধিক মাওবাদী। কমপক্ষে ২৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাদের থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। এদের মধ্যে অনেকেই বড়সড় মাওনেতা।
যারা দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ধৃতদের মধ্যে ৮ জনের মাথার দাম ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। এরা সকলেই পিএলজিএর সদস্য ছিল। আত্মসমর্পণকারীদের মধ্যে মহিলারাও রয়েছেন। উল্লেখ্য, শুক্রবার নারায়ণপুর জঙ্গল থেকে ২২ মাওবাদী আত্মসমর্পণ করেছিল। সেই সঙ্গে মাওবাদী অধ্যুষিত ওই এলাকাও দখল করে পুলিশ। এই প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিনা রক্ত ঝরিয়ে মাওবাদীদের নিষ্ক্রিয় করছে পুলিশ প্রশাসন।







