
পাক সেনাপ্রধান জোনারেল সৈয়দ আসিম মুনিরের সফরের মধ্যেই বালুচিস্তানে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২৩ জনেরও বেশি জঙ্গি। নিহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর ১৮ সদস্যের।
গত এক মাস ধরে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে জঙ্গিদমন অভিযান চালাচ্ছে পাক সেনা। শনিবার আফগানিস্তানের সীমান্তলাগোয়া জেলা বালুচিস্তানের কালাটে মূল রাস্তা বন্ধ করে দিয়েছিল জঙ্গিরা। খবর পেয়ে পাক সেনা সেখানে অভিযানে যায়। তখনই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই।এক বিবৃতিতে পাক সেনা জানিয়েছে, রাতভর গুলির লড়াইয়ে ২৩ জঙ্গি নিহত হয়েছে। মৃত্যু হয়েছে ১৮ জন সেনারও। পাক সেনার উপর হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ।
বিএলএ-র এই হামলার জবাব দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁরা জানিয়েছেন, বালুচিস্তানে সেনা অভিযান জারি রাখা হবে।





