২৯শে ২ হাজার ৩০০ কোম্পানি বাহিনী, বেশি উত্তর ২৪ পরগনায়

0
48
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোট পরিস্থিতি দেখাতে আন্তর্জাতিক প্রতিনিধিদলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম দফার ভোটের আগের দিন ওই দল রাজ্যে আসবে। বৃহস্পতিবার ভোট পরিচালনা খতিয়ে দেখবেন তাঁরা।

পশ্চিমবঙ্গ ছাড়া তামিলনাডুতেও যাবেন তাঁরা। এদিকে বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ২ হাজার ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায় ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

২ হাজার ৩২১ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন। মঙ্গলবার কমিশনের নোটিস অনুযায়ী সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে উত্তর ২৪ পরগনা জেলায় ৫০৭ কোম্পানি।