৩ দিনের বৃষ্টিতে বরোদার লোকালয়ে  উদ্ধার ২৪টি কুমির

0
300
24 crocodiles were recovered in Baroda area after 3 days of rain
24 crocodiles were recovered in Baroda area after 3 days of rain

তিন দিনের প্রবল বৃষ্টিতে বরোদার লোকালযে উদ্ধার হয়েছে ২৪টি কুমির। মিলেছে প্রচুর বিষধর সাপ ও ৫টি বড় কচ্ছপ।

৫টি কচ্ছপের ওজন মোট ৪০ কেজি। আগস্টের শেষে এক নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে জলস্তর বেড়েছিল গুজরাটের বিশ্বামিত্রী নদীর। তারফলে বরোদা শহরে জল ঢোকার সঙ্গে সঙ্গে লোকালয়ে  প্রবেশ করেছিল একাধিক কুমির। গুজরাটের বন দফতর সূত্রে খবর, বিশ্বামিত্রীর জলস্তর নামতেই লোকালয় উদ্ধার হওয়া কুমিরগুলিকে আহার নদীতে ছেড়ে দেওয়া  হবে। জানা গিয়েছে, বিশ্বামিত্রী নদীতে প্রায়  ৪৪০টি কুমিরের বাস রয়েছে । আজওয়া বাঁধ থেকে জল ছাড়ার পর অনেক কুমিরই বিশ্বামিত্রী থেকে লোকালয়ে  প্রবেশ করেছিল। ২ ফুট থেকে ১৪ ফুটের কুমির ঘুরে বেড়াতে দেখা গিয়েছে গুজরাটের বরোদা জুড়ে। কুমিরের আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছিলেন না বরোদার সাধারণ মানুষদের একটি বড় অংশ। অবশেষে গুজরাটের বন দফতরের পক্ষ থেকে কুমির সহ সাপ, কচ্ছপ, সজারু উদ্ধার করাহয়েছে ।