৪ দাবিতে হাসিনা সরকারকে ২৪ ঘণ্টা সময়সীমা আন্দোলনকারীদের 

0
175
24 hour deadline to the Hasina government for the 4 demands of the agitators
24 hour deadline to the Hasina government for the 4 demands of the agitators
বাংলাদেশে এবার নিখোঁজদের ফিরিয়ে দেওয়া ও চারজন মন্ত্রীর পদত্যাগ-সহ চার দফা দাবিতে শেখ হাসিনা সরকারকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা।
ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে সাংবাদিক সম্মেলনে এই চার দফা দাবি তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। তাদের দাবির মধ্যে রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যেকোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে। চারজন সমন্বয়ক-সহ যারা নিখোঁজ রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ব্যাখ্যা দিতে হবে, কেন তারা নিখোঁজ ছিল। সেই সঙ্গে আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত’মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, শিক্ষা ও আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে সারাদেশে প্রতিবাদ কর্মসূচী পালন করবেন আন্দোলনকারীরা।