
খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ২৪ জওয়ান। ঘটনার জেরে শোরগোল পড়েছে তুফানগঞ্জে।
জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার খাওয়া দাওয়ার পর জওয়ানরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। ১৪ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। এখনও তিনজন ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনার পরেই মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কী অবস্থায় থাকছিলেন।
রান্নার সময় কোথায় ছিলেন, কী ভাবে রান্না হচ্ছিল। সব তথ্যই চেয়ে পাঠানো হয়েছে।







