গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International ইউক্রেনে রুশ হামলায় ২৪ জন নিহত

    ইউক্রেনে রুশ হামলায় ২৪ জন নিহত

    0
    25
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হওয়ার পর দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    কিয়েভে হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি ধ্বংসস্তূপের সামনে লাল গোলাপ রেখে নিহতদের স্মরণ করেন। পরে তিনি উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের প্রশংসা করেন। হামলাটি কিয়েভের দারনিতস্কি জেলায়, ডিনিপ্রো নদীর বাম তীর এলাকায় হয়েছে।

    টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেছেন, উদ্ধারকর্মীরা টানা এক দিনের বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ভবনের পুরো একটি অংশ প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহে রাশিয়া কিয়েভে এ বছরের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু গত দুই দিনেই ইউক্রেনজুড়ে দেড় হাজারের বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।