
রাজস্থানের কোটায় একদিনে নিট-সহ দুই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।বুধবার হস্টেলের ঘর থেকে ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে।
ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।পুলিশ জানিয়েছে, ছাত্রীটি আসলে গুজরাটের বাসিন্দা। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে সফল হওয়ার আশায় কোটায় গিয়েছিলেন। সেখানে একটি কোচিং সেন্টারে পড়তেন তিনি। কিন্তু সেখানেই হস্টেলের ঘর থেকে উদ্ধার হল তাঁর দেহ। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, জানায় পুলিশ।অন্যদিকে, বুধবারই কোটায় অসমের নাগাঁওয়ের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের মহাবীর নগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র।এই নিয়ে কোটায় চলতি বছরের শুরু থেকে ৬ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন।







