এক দশকে ভারতে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমা পার করেছে: মোদী

0
138
1 dashok a bharat a 25 koti manush daridrosima parkoreche Modi
1 dashok a bharat a 25 koti manush daridrosima parkoreche Modi
এক দশকে ভারতে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমা পার করেছে। ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, দারিদ্রসীমা পার করে নতুন মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছে। এক দশকে এত দ্রুত উন্নয়ন বিশ্বের কোনও গণতান্ত্রিক সমাজে এর আগে হয়নি। ভারতের দ্রুত উন্নয়ন ঐতিহাসিক। ভারতের উন্নয়ন বর্তমানে খবরের শিরোনামে উঠে এসেছে। সরকার দরিদ্র মানুষের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি ও পন্থা বদলেছে। দারিদ্রের উন্নয়নের রাস্তায় আগে অনেক বাধা ছিল। যেমন বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। প্রয়োজনীয় সুযোগ সুবিধা ছিল না। এরপরেই অসহায়, দরিদ্র মানুষদের ক্ষমতায়ন দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র। কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে কেন্দ্র। উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, কে সময় যাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, তাঁরা এখন নিজেরা ডিজিটাল লেনদেন করছে। ব্যাঙ্ক লোন নিয়ে নিজেরা ব্যবসাও করছেন।