২৫ কিলোমিটার যানজট! ২৪ ঘণ্টায় পারাপার ৬৪ হাজার যানবাহন

0
172
ছবি সৌজন্যে : ইউটিউব
ঈদ উল আজহার জেরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং পথে একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে টাঙ্গাইল শহর বাইপাস থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে পুলিশ কিছু সময়ের জন্য ঢাকামুখি লেন বন্ধ রেখে উভয় লেন ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপারের ব্যবস্থা নেয়। শুক্রবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
যমুনা সেতুর টোল প্লাজা সূত্রে জানা গেছে, যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪হাজার ২৮৩টি যানবাহন পার হয়েছে এবং এতে মোট ৪ কোটি ১০লাখ ৮০ হাজার টাকা টোল আদায় হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপের করাণে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। তবে যানজট নিরসনে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।