
পশ্চিমবঙ্গে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড পাওয়া গিয়েছে। সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপির সভাপতির দাবি, ১০০ দিনের কাজে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে। আর তদন্ত যত এগোচ্ছে, তত ভুয়ো জব কার্ডের এই সংখ্যাটা বাড়ছে। এটা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আইন বাস্তবায়িত হবে। শমীকের মন্তব্য, পশ্চিমবঙ্গ সরকার ১০০ দিনের কাজ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে চলেছে।
এই সরকার দু’টি জেলায় দুর্নীতির কথা স্বীকার করেছে। ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি নজিরবিহীন, যা দেশের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।






