গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টে ২৫ পাতার রিপোর্ট

    মোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টে ২৫ পাতার রিপোর্ট

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মোথাবাড়িকাণ্ডে এবার চূড়ান্ত পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনায় এনআইএ যে তদন্ত শুরু করেছিল, তার প্রাথমিক নির্যাস এখন দিল্লির হাতে। সূত্রের খবর, এনআইএ-র আইজি সোনিয়া সিং ইতিমধ্যেই ২৫ পাতার একটি বিস্তারিত রিপোর্ট নিয়ে রাজধানী পৌঁছে গিয়েছেন।

    সোমবার সেই রিপোর্ট জমা পড়তে চলেছে সুপ্রিম কোর্টে। হামলার আগে-পরে ঠিক কী ঘটেছিল, প্রশাসনের ভূমিকা কী ছিল,সবটাই এখন সর্বোচ্চ আদালতের আতশকাচের নীচে।এদিকে খবর এনআইএ-র ওই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিতে পারে তা ভেবে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্য সচিবালয়ে। কারণ,মোথাবাড়ির ঘটনার দিন রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে যারপরনাই অসন্তুষ্ট ছিল শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি ও জেলার এসপি, ডিএম-দের শো’কজ করা হয়েছিল।

    তাঁদের বিরুদ্ধে আদালত শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই ২৫ পাতার রিপোর্টে আক্রান্ত বিচারকদের বয়ানের পাশাপাশি মোথাবাড়ি অঞ্চলের ২২ জন বুথ লেভেল অফিসারের জবানবন্দি গুরুত্ব সহকারে নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে বলে অনুমান। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা ছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কোনও গাফিলতি ছিল কি না, তার একটি পূর্ণাঙ্গ চিত্র এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখার পরেই তা সুপ্রিম কোর্টে পেশ করা হচ্ছে।