গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly পুড়িয়ে মারার চেষ্টা, ৯ বছরের পুরনো মামলায় ২৫ জনের সাজা

    পুড়িয়ে মারার চেষ্টা, ৯ বছরের পুরনো মামলায় ২৫ জনের সাজা

    0
    428
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছেলেধরা সন্দেহে মা-মেয়ে এবং গাড়িচালককে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন ২৫ জন।এদের মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৩ জনকে সাত বছরের জেলের সাজা দিয়েছে হুগলির চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক আদালত।
    ২০১৭ সালের ২১ জানুয়ারি হুগলির বলাগড়ের আসানপুর গ্রামে মা-মেয়ে এবং তাঁদের গাড়ির চালককে ছেলেধরা সন্দেহে ঘিরে ধরে কয়েকজন। গাড়িতে আগুন দিয়ে প্রত্যেককে পুড়িয়ে মারার চেষ্টা করে। ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা। খবর পেয়ে পুলিশ পৌঁছতে পুলিশের ওপরেও হামলা চালানো হয়। তিরবিদ্ধ হন এক সিভিক ভলান্টিয়ার। জখম হন ১১ জন পুলিশকর্মী।
    ওই মামলায় সাক্ষী দেন ২৭ জন। সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যদানের প্রেক্ষিতে ২৫ জনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত।