সরকারি হাসপাতালে ২৫ হাজার নতুন নিয়োগ

0
102
ছবি সৌজন্যে :ফেসবুক
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার ও কর্মী সংখ্যা যথেষ্ঠ নয়, অভিযোগের প্রেক্ষিতে ২৫ হাজারেরও বেশি প্যারামেডিক্যাল বাড়ানো হচ্ছে। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার আরেক নাম সেবা-অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি চাকরিতে নিয়োগে দেরী হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলার কারণে।
এবিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোটে মামলা চলছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু দুষ্টুলোক মামলা করেছে। যে কারণে চিকিৎসা থেকে শিক্ষা সবধরণের নিয়োগই আটকে রয়েছে।
রাজ্য সরকার চেষ্টা করছে মামলার দ্রুত নিষ্পত্তি হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন নার্সিং সিট বাড়ানো হচ্ছে ২৬ হাজার।