২০১৪ সালের পর মেট্রো প্রকল্পে খরচ সাড়ে ২৫ হাজার কোটি

0
177
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
২০১৪ সাল থেকে কলকাতায় মেট্রো রেল প্রকল্পে মোট ৪১ কিমি নতুন রুট তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার মোট ২৫ হাজার ৫৯৩ কোটি টাকার খরচ করেছে।
সংসদের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদ মালা রায়ের একটি লিখিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক। পাশাপাশি, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রস্তাবিত ৫৬ কিমি রেলপথের মধ্যে ২০ কিমি পথের কাজ আটকে রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। শেষ পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক প্ল্যাটফর্ম, স্টেশন, ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য কত টাকা খরচ করেছে, সে ব্যাপারে জানতে চান দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়।
সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কলকাতা মেট্রোর শুরু সময় থেকে অর্থাৎ ১৯৭২ সাল থেকে ২০১৪ পর্যন্ত মোট ২৮ কিমি মেট্রোপথ নির্মাণ করা হয়েছে। ব্যয় হয়েছে মোট ৫ হাজার ৯৮১ কোটি টাকা।