গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ২৬ বাংলাদেশি মৎস্যজীবী আটক

    ২৬ বাংলাদেশি মৎস্যজীবী আটক

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক করা হয়েছে ২ ৬ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলার।
    এবারের ট্রলারের নাম এফবি মায়ের দোয়া। রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনীর টহলদারি জাহাজ ট্রলারটিকে আটক করে। রাতেই আটক ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী।
    ধৃতরা সত্যি মৎস্যজীবী নাকি ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।