২৬ মাস বেতন বন্ধ, রিজেন্ট পার্কে ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ

0
161

২৬ মাস বেতন না পেয়ে রিজেন্ট পার্কের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বিক্ষোভে ফেটে পড়েছেন। বেতন পাননি অধ্যক্ষ থেকে গ্রুপ ডি কর্মী। বেতনের দাবিতে কলেজের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, অশিক্ষককর্মীরা।

তাঁদের অভিযোগ ছাত্র ভর্তি করে অনেক টাকা আয় করলেও বেতন দেওয়ার ব্যাপারে উদাসীন কলেজ কর্তপক্ষ। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। যতক্ষণ না বকেয়া বেতন মেটানো হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষকরা।

এদিকে শিক্ষকদের বেতন বন্ধে শিকেয় উঠেছে পড়াশোনা। এত টাকা দিয়ে ভর্তির পরেও ক্লাস না হওয়ায় ক্ষোভ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যেও।

ছবি  সৌজন্যে : নিজস্ব