গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National একসাথে ২৬ নতুন মন্ত্রীর শপথ গুজরাটে 

    একসাথে ২৬ নতুন মন্ত্রীর শপথ গুজরাটে 

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স
    মুখ্যমন্ত্রী বাদে ইস্তফা দিয়েছেন গুজরাটের ১৬ জন মন্ত্রী। শুক্রবার নতুন করে শপথ নেবেন গুজরাট মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী।বিধানসভা নির্বাচনের আগে ঢেলে সাজানো হচ্ছে রাজ্য মন্ত্রিসভা।
    গতকালই রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সামনেই গুজরাটের পঞ্চায়েত ও পুরসভা স্তরে নির্বাচন রয়েছে। দু বছর পরে রয়েছে বিধানসভা নির্বাচন। শুক্রবার সকালেই গুজরাট বিজেপির তরফ থেকে ২৬ জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় নাম রয়েছে স্বরূপজী ঠাকুর , প্রভেনকুমার মালি , রুশিকেষ প্যাটেল , দর্শনা ওয়াঘেলা , কুনভারজি বাভালিয়া , রিভাভা জাদেজা প্রমুখ। মন্ত্রিসভার নতুন চমক বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। এছাড়াও  রয়েছেন  অর্জুন মোধলিয়া , পুরুষোত্তম সোলাঙ্কি , জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানসেরিয়া , হর্ষ সাংভি, কানুরাই দেশরিয়া প্রমুখ। সম্ভবত ৪ জন নতুন মুখকে দেখা যাবে মন্ত্রিসভায়। নতুন মন্ত্রী হিসাবে শপথ নেন মোট ১৯ জন। আগের মন্ত্রিসভায় থাকা ছ’জনকে রাখা হয়েছে নতুন মন্ত্রিসভায়। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের পর গুজরাতে কেউ উপমুখ্যমন্ত্রী ছিলেন না।বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে নির্দিষ্ট রাজনৈতিক কৌশল মেনেই মন্ত্রিসভার খোলনলচে বদলানো হল। চলতি মাসের গোড়ায় গুজরাতের বিজেপি সভাপতি পদে আনা হয়েছিল সে রাজ্যের মন্ত্রী জগদীশ বিশ্বকর্মাকে। বিজেপির এক পদ, এক ব্যক্তি নীতি অনুসারেই জগদীশ নতুন মন্ত্রিসভায় স্থান পাননি।গুজরাতে বিজেপির সাংগঠনিক এবং প্রশাসনিক রদবদল অবশ্য নতুন নয়।
    ২০১৪-র মে মাসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁর উত্তরসূরি মনোনীত হয়েছিলেন আনন্দীবেন পটেল। নতুন মন্ত্রিসভাতেও জাতপাতের অঙ্ক মাথায় রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন মন্ত্রিসভার আট জন সদস্য অন্যান্য অনগ্রসর শ্রেণি ,ওবিসি-র অন্তর্ভুক্ত। ছ’জন গুজরাতের প্রভাবশালী পটীদার গোষ্ঠীর মানুষ। চার জন আদিবাসী সম্প্রদায়ভুক্ত, তিন জন তফসিলি জনজাতির মানুষ।