পকেটে ২৭টি এটিএম কার্ড! মুর্শিদাবাদে ধৃত যুবক

0
317
ছবি সৌজন্যে : নিজস্ব
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক যুবকের কাছ থেকে ২৭টি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ হাজার টাকাও। পুলিশ সূত্রে খবর, ওই এটিএম কার্ডগুলি বিভিন্ন ব্যক্তির।
ওই সমস্ত কার্ড ব্যবহার করে অনলাইনে প্রতারণা এবং বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হত। সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক জনকে পাকড়াও করা হয়েছে।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়ার ধরমপুর থেকে মনিরুল ইসলাম নামে ২৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়। কী ভাবে অন্যের নামের এটিএম পেলেন অভিযুক্ত খতিয়ে দেখা হচ্ছে।