গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ক্যামেরুনে আটকে ঝাড়খণ্ডের ২৭ শ্রমিক

    ক্যামেরুনে আটকে ঝাড়খণ্ডের ২৭ শ্রমিক

    0
    238
    27 workers from Jharkhand stuck in Cameroon
    27 workers from Jharkhand stuck in Cameroon
    কেন্দ্রীয় সরকারের কাছে দেশে ফেরার জানিয়েছেন ক্যামেরুনে আটকে পড়া ঝাড়খণ্ডের ২৭ শ্রমিক।সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এই আর্জি জানিয়েছেন তাঁরা। ওই শ্রমিকরা ঝাড়খণ্ডের বোকারো, গিরিডি এবং হাজারিবাগের বাসিন্দা বলে জানা গিয়েছে।
    ওই শ্রমিকেরা অভিযোগ করেন, একটি বেসরকারি সংস্থার মধ্যস্থতায় ৩১ মার্চ ক্যামারুনে গিয়েছিলেন তাঁরা। চুক্তি অনুয়ায়ী কাজ করলেও গত চার মাস মজুরি বা বেতন দেওয়া হয়নি তাদের। সঙ্গে থাকা সামান্য টাকা ইতিমধ্যে শেষ হয়েছে। এই অবস্থায় খাবার, জল, এমনকী ফোনে চার্জ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি নেই তাদের।২৭ জন শ্রমিকের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ওই ভিডিও নজরে এসেছে ঝাড়খণ্ডের নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেবি দেবীর। এক্স বার্তায় বিদেশ মন্ত্রকের কাছে শ্রমিকদের দেশে ফেরানোর আবেদন জানিয়েছেন তিনি। ওই পোস্ট ট্যাগ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সমাজকর্মী সিকান্দর আলিও একই বিষয়ে এক্স পোস্ট করে ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকারের কাছে শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।