জনসংখ্যা দেড় হাজার, ৩ মাসে ২৭ হাজার সন্তান জন্ম!

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চলতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ২৭ হাজার ৩৯৭টি জন্ম নথিভুক্তি হয়েছে। যেসব নাম ওই গ্রামের অধীনে নথিভুক্ত হয়েছে, তার অধিকাংশই বাংলা এবং উত্তরপ্রদেশের নবজাতক।
খাতায় কলমে গ্রামের বাসিন্দা ১৫০০ জন। কিন্তু মাত্র তিন মাসের মধ্যে সেই গ্রামে জন্ম নিয়েছে ২৭ হাজার ৩৯৭টি সন্তান! এমনই চাঞ্চল্যকর পরিসংখ্যান উঠে এল মহারাষ্ট্রের শেনদুরুসানি গ্রাম থেকে। জানা গিয়েছে, জন্ম এবং মৃত্যুর নথিভুক্তিকরণে দেরির অভিযোগ উঠেছিল ওই গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে। সেই নিয়ে তদন্ত করতে গিয়েই এহেন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ২৭ হাজার ৩৯৭টি জন্ম নথিভুক্তি হয়েছে। যেসব নাম ওই গ্রামের অধীনে নথিভুক্ত হয়েছে, তার অধিকাংশই বাংলা এবং উত্তরপ্রদেশের নবজাতক। কিন্তু কী করে এমনটা ঘটল? প্রাথমিকভাবে অনুমান, শেনদুরুসানি গ্রামের সিআরএস আইডি অপব্যবহার করা হয়েছে। গ্রাম থেকে বহুদূরে মুম্বইতে বসে আইডি ব্যবহার করে এই বিরাট জালিয়াতি হয়েছে। সেকারণেই ভিনরাজ্যের বিপুল নাম নথিভুক্ত হয়েছে শেনদুরুসানি গ্রামে।
ভারতীয় ন্যায় সংহিতা এবং আইটি অ্যাক্টের আওতায় অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা পরিষদের সিইওর নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি।