
বাংলাদেশে ভোট দিয়ে ফের ভারতে ঢুকতে গিয়ে গ্রেফতার হয়েছেন ২৮ মৎস্যজীবী। জানা গিয়েছে রবীন্দ্রনাথ দাস নামে এক মৎস্যজীবীর কাছ থেকে ভারত ও বাংলাদেশ দুই দেশেরই ভোটারকার্ড মিলেছে।
রবীন্দ্রনাথ দাস বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা। তিনবছর ধরে কাকদ্বীপে বাড়ি ভাড়া করে থাকছিলেন। মাস ছয়েক আগে বাংলাদেশে ভোটের সময় রবীন্দ্রনাথ নিজের দেশে ফেরে। তাঁর সঙ্গীরাও একই কাজ করেছেন বলে অভিযোগ। এই ২৮ মৎস্যজীবী অনুপ্রবেশের চেষ্টা করছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার এফবি সাগর নামে একটি বাংলাদেশি ট্রলার আটক হয় ফ্রেজারগঞ্জে।
তাদের জিজ্ঞাসাবাদ এবং নথি যাচাই করতেই বিষয়টি সামনে আসে। অবশেষে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
