
আইফোনের জন্য নতুন নিরাপত্তা আপডেট ওপেন করেছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত আইওএস ১৮.৬ ভার্সণে ২৯টি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইউজারদের এখনই এই আপডেট ইনস্টল করা উচিত, না হলে তাদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে ঝুঁকিতে পড়তে পারে। অ্যাপলের সাপোর্ট পেজ অনুযায়ী, এই ত্রুটিগুলোর মধ্যে কিছু এমন, যা ক্ষতিকর ওয়েবসাইটের মাধ্যমে আপনার তথ্য চুরি করতে পারে অথবা কিছু অ্যাপ আপনার অনুমতি ছাড়া ডেটা অ্যাক্সেস করতে পারে।নিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান জ্যামফের নিরাপত্তা কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ স্টেইন জানিয়েছেন, ভালো দিক হলো, এখন পর্যন্ত এসব ত্রুটির কোনোটি ব্যবহার করে আক্রমণ চালানো হয়নি।তবে এর মানে এই নয় যে ইউজাররা আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন।ডিভাইস আপডেট রাখা সাইবার হামলা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।অ্যাপল এখনো বিস্তারিতভাবে জানায়নি কোন কোন ত্রুটি সংশোধন করা হয়েছে। এটি সাধারণত করা হয় যাতে হ্যাকাররা সুযোগ নেওয়ার আগে ইউজাররা আপডেট করে ফেলতে পারেন।
তবে অ্যাপল জানিয়েছে, বেশিরভাগ সমস্যাই ওয়েবকিট-এর সঙ্গে সম্পর্কিত-এটি সেই টুলসেট যা সাফারি ব্রাউজারে ওয়েব কনটেন্ট দেখায়। এই ওয়েবকিটে এমন কিছু ত্রুটি ছিল, যা দিয়ে হ্যাকাররা ইউজারের সংবেদনশীল তথ্য চুরি করতে পারত বা ডিভাইসকে অকার্যকর করে ফেলতে পারত।
