পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

0
152
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
চলতি বছর যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন আমেরিকার জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।
সুইডেনের নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে এবারের পদার্থবিদ্যার নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওঁদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে গিয়েছে।
সুইডিশ কমিটির নিয়ম অনুযায়ী ক্লার্ক, মিশেল এবং মার্টিনিস সমান ভাবে ভাগ করে নেবেন এক কোটি সুইডিশ ক্রোনরের পুরস্কার। প্রসঙ্গত, ২০২২ সালে কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত মৌলিক গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান আসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার এবং অ্যান্টন জাইলিঙ্গার। তিন বছর পরে আবার পদার্থবিদ্যার নোবেলে ফিরে এসেছে কোয়ান্টাম।