গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Hooghly কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩ দুষ্কৃতী

    কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩ দুষ্কৃতী

    0
    206
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কোন্নগরের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনে গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে। বারাসত, বেলঘড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে কখ্যাত দুষ্কৃতী বাঘার ভাই বিশা সহ আরও দুই দুষ্কৃতীকে।
    এই ঘটনায় পিন্টুর ব্যবসায়িক পার্টনার ব্যবসায়ী তাপস সরকারকে আটক করা হয়েছে। ডানকুনিতে জমি সংক্রান্ত ঘটনাতেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করেছে পুলিশ।
    উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছিল পিন্টু চক্রবর্তীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।