দুর্গার সোনার অলঙ্কার চুরি, গ্রেফতার ৩

0
342
ছবি সৌজন্যে : নিজস্ব

মা দুর্গার সোনার অলঙ্কার চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই সিভিক ভলান্টিয়ার-সহ তিন জনকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোলের একলাখি গান্ধিমোর সার্বজনীন পুজোয়।

জানা গিয়েছে, বুধবার হঠাৎ নজরে পড়ে মা দুর্গার পড়নের কিছু গয়না নেই, মায়ের মূর্তির সামনে একটি ছোটো পুঁটুলিও গায়েব, যেখানে আরও কিছু গয়না ছিল।পরে সিসিটিভি খতিয়ে দেখতেই দ্যাখা যায় সঞ্জয় মণ্ডল, গৌড় মণ্ডল নামে দুই গাজোল থানার দায়িত্বরত সিভিক ভলান্টিয়ার এবং অধির মণ্ডল নামে স্থানীয় ব্যক্তি গয়না চুরি করছে।

গাজোল থানায় অভিযোগ দায়ের হতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।