নদিয়ায় গ্রেফতার ৩ বাংলাদেশি, হলদিবাড়িতে ২ 

0
280
ছবি সৌজন্যে : নিজস্ব

অনুপ্রবেশের অভিযোগে এবার নদিয়ায় ৩ বাংলাদেশের নাগরিক-সহ এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি থানার পুলিশ ৩ বাংলাদেশি-সহ ১ ভারতীয় দালালকে গ্রেফতার করেছে।

৩ বাংলাদেশির মধ্যে একজন মহিলা ও ২ জন পুরুষ। ধৃত বাংলাদেশিদের নাম, মহম্মদ অভি মিঞা, মহম্মদ সুজ্জ্বল মিঞা এবং তানিয়া আখতার। ধৃতদের বাড়ি বাংলাদেশের ঘনীগলা, দক্ষিণ মনোহরপুর, এবং আক্তারইল্লা এলাকায়। ধৃত ভারতীয় দালাল শরিফুল মন্ডলের বাড়ি হাঁসখালি থানার রামনগর খিদিরপুর পাড়ায়।অন্যদিকে,হলদিবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, স্থানীয়রা দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন। সন্দেহ হওয়ায় ২ জনকে আটক করে হলদিবাড়ি থানায় রিপোর্ট করা হয়। পরে পুলিশ গিয়ে ২ জনকে গ্রেফতার করে হলদিবাড়ি থানায় নিয়ে আসে।

জানা গিয়েছেন, ধৃত রিপন ইসলাম এবং তোফিরুল ইসলাম বাংলাদেশের নীলফামারীর কালীগঞ্জের বাসিন্দা।  তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।