৩ দিন কলকাতায় ছিল ৩ সুপারি কিলার, ইন্দোরে গ্রেফতার অন্যজন

0
189
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজস্থানে খুনের পর ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ঘুরে ১৪ তারিখ কলকাতায় এসেছিল সুপারি কিলাররা। ৩ দিন কলকাতায় ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। ৩ সুপারি কিলার গণপত গুর্জর, মহেশ গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর ধরা পড়লেও পালিয়ে যায় আরেক দুষ্কৃতী।

জবের আহমেদ নামে ওই দুষ্কৃতীকে ইন্দোর স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে টালিগঞ্জের একটি হোটেলে উঠেছিল তাঁরা। টালিগঞ্জে হোটেলে ভাড়া বেশি, তাই কম টাকায় ঘর ভাড়া নিতে কাদাপাড়ায় ঘর খুঁজতে যায় ৩ দুষ্কৃতী। সন্দেহ হওয়ায় ফুলবাগান থানায় খবর দেয় বাসিন্দারা।

এরপর ফুলবাগানের কাছে বাইপাস এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তল্লাশির সময় সল্টলেকে লুকিয়ে ছিল আরেক দুষ্কৃতী। এরপর পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফোর থেকে রাজস্থানের দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।