গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সংসদে পেশ ৩ বিল, ভোটাভুটি শুক্রবার 

    সংসদে পেশ ৩ বিল, ভোটাভুটি শুক্রবার 

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সংসদে তিন দিনের বিশেষ অধিবেশনের শুরুতেই তিনটি বিল পেশ করা হয়েছে।  প্রায় ১২ ঘণ্টা আলোচনার পরে শুক্রবার বিকেলে এই তিনটি বিলের উপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে।
    তিনটি বিল হল— মহিলা সংরক্ষণের জন্য ১৩১ তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এই বিল লোকসভায় পেশ করা হবে কি না, তা নিয়েও ভোটাভুটি হয় অধিবেশন কক্ষে। তাতে বিল পেশের পক্ষে মত দেন ২৫১ জন সাংসদ। বিপক্ষে মত দেন ১৮৫ জন। কেন্দ্রের আনা তিনটি বিলের মধ্যে রয়েছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলটি ঘিরেই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। এই বিলের মাধ্যমে লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করতে চাইছে কেন্দ্র। সংসদে যে তিনটি বিল পেশ করা হয়েছে, তার খসড়া মঙ্গলবারই পাঠিয়ে দেওয়া হয়েছিল সাংসদদের কাছে।
    উভয় কক্ষে এই বিলগুলি পাশ হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বৃদ্ধি পেয়ে ৮৫০ হতে পারে। সেখানে এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।