গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে বিজেপির ৩টি এজেন্সি : অভিষেক 

    মুর্শিদাবাদে বিজেপির ৩টি এজেন্সি : অভিষেক 

    0
    14
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মুর্শিদাবাদে ভয়ঙ্কর খেলা চলছে, এখানে বিজেপির ৩টে এজেন্সি কাজ করছে। এক, নির্বাচন কমিশন, গরিব মানুষের সংখ্য়ালঘু ভাইদের নাম কাটছে। দুই হচ্ছে, অধীর চৌধুরির নেতৃত্বে কংগ্রেস।
    আর, তিন হচ্ছে, মিম, ডিম, জুপ, ঝুপ অনেককিছু রয়েছে। ভোটের ঠিক ৫ দিন আগে বড় বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন, তৃণমূল বিজেপি ভাঙতে জানে। বিজেপি কংগ্রেসকে ভাঙছে। বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে। আর, বিজেপিকে টুকরো টুকরো করে ভাঙছে তৃণমূল।
    ফারাক্কার রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি ভোট কাটাকাটিতে কেউ জিতে যায়, বিজেপি জিতে যায়, তাহলে কী হবে? যদি কংগ্রেসের প্রার্থী কোনওমতে জিতে বিজেপিতে চলে যায় কী করবে? মানুষকে সতর্ক করে দিয়ে অভিষেক বলেছেন, যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট। এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া।