
পুর পরিষেবা বন্ধের অভিযোগ পেয়ে দক্ষিণ দমদম পুরসভায় গিয়েছেন বিজেপির ৩ বিধায়ক। রাস্তায় জ্বলছে না আলো, বন্ধ জঞ্জাল তোলা, নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না নর্দমা।
নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরিকে বলেছেন তরুণজ্যোতি তিওয়ারি, শারদ্বত মুখোপাধ্যায়, অরিজিৎ বক্সি। ওয়ার্ড অফিসে নিয়মিত কাউন্সিলরদের আসার দাবি তুলেছেন ৩ বিধায়ক। আইন মেনে কাজ করার পরামশও দিয়েছেন। এদিকে একইরকম অচলাবস্থার অভিযোগ উঠেছে কাঁথিতে। সেখানে বিজেপির জয়ের পর এমন পরিস্থিতি তৈরি হতেই সেখানে গিয়েছেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী।
কাঁথি পুরসভায় ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টিই তৃণমূলের দখলে, অন্যদিকে বিজেপির হাতে রয়েছে ৪টি ওয়ার্ড। অধিকাংশ তৃণমূল কাউন্সিলরই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি কাউন্সিলর সুশীল দাস।
