গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National দিল্লিতে ফ্লাইওভারে পার্ক করা গাড়িতে ৩ দেহ!

    দিল্লিতে ফ্লাইওভারে পার্ক করা গাড়িতে ৩ দেহ!

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির পীরাগড়ি ফ্লাইওভারের উপর পার্ক করে রাখা একটি গাড়ির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। খবরটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
    জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক জন মহিলা ও এক জন পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর। তৃতীয় ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর বলে অনুমান করা হচ্ছে। প্রাথমিক সূত্রের ইঙ্গিত, বিষক্রিয়ার জেরেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে ডাকাতি, চুরি বা ধস্তাধস্তির কোনও স্পষ্ট চিহ্ন মেলেনি। একইসঙ্গে আত্মহত্যার তত্ত্বও সন্দেহের তালিকায় রয়েছে পুলিশের। প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেন পুলিশে। পিসিআর কল পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
    পার্ক করা গাড়ি থেকে দেহ উদ্ধারের পর তদন্তকারী দল গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করে। এরপর তিনটি দেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।