উত্তরাখণ্ডে ধ্বংসস্তূপের নিচে মহিলা-সহ ৩ দেহ

0
75
ছবি সৌজন্যে : সংগৃহীত
উত্তরাখণ্ডের চামোলিতে ধ্বংসস্তূপের নীচ থেকে ওই অবস্থাতেই এক মহিলা এবং তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার হয়েছে। উত্তরাখণ্ডের নন্দানগরেক ফালী গ্রামে নেমে আসে হড়পা বান।
সেই অবস্থাতেই গ্রামের প্রায় একাংশ নিশ্চিহ্ন হয়ে যায়। বহু বাড়ি ভেঙে পড়ে। ভেসে যায় বেশ কিছু বাড়ি। ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপ পড়ে যান। তাঁদের মধ্যে কান্তা দেবী এবং তাঁর দুই সন্তান। দুর্যোগের তিন দিন পর কান্তা দেবী এবং তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার হয়েছে। দুই সন্তানকে বুকে আগলে রেখেছিলেন কান্তা দেবী। কিন্তু দুর্যোগের হাত থেকে সন্তানদের বাঁচাতে পারেননি তিনি। নিজেও বাঁচেননি।
ওই অবস্থাতেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। কান্তা দেবী এবং তাঁর দুই সন্তানের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন কান্তা দেবীর স্বামী। দুর্যোগের ১৬ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে আছে কি না তার খোঁজ এখনও চলছে।