
মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে ঝিনুক কুড়াতে নেমে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ শিশুর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের মাথাভাঙায়।
পুলিশ সূত্রে খবর, মৃত সুস্মিতা অধিকারী, আকাশ অধিকারী ও অঙ্কুশ বর্মণ সম্পর্কে একে ওপরের ভাই বোন।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তিন বাচ্চা জোরপাটকি হাসানের ঘাট এলাকায় ধরলা নদীতে ঝিনুক কুড়াচ্ছিল। তখনই আচমকা তিনজন পা পিছলে জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে। কিন্তু, ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে দু’জন। একজনকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। নদীর ঘাট থেকে মৃত দুই শিশুকে উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনজন নদীতে নেমেছিল।
কিছুদূর যেতেই একজন তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও তলিয়ে যায়। শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো যায়নি। খুবই মর্মান্তিক ঘটনা।









