ভিসার মেয়াদ শেষ, গ্রেফতার ৩ ক্যামেরুন ফুটবলার

0
119
ছবি সৌজন্যে : নিজস্ব
ভিসার মেয়াদ শেষ, লুকিয়ে নেপালে পালানোর আগে ক্যামেরুনের তিন ফুটবলারকে গ্রেফতার করেছে এসএসবি। পাহাড়ি পথ দিয়ে ভারত থেকে নেপালে পালানোর চেষ্টায় ছিল ৩ ক্যামেরুন ফুটবলার।
এসএসবির জওয়ানরা লোহাগড় মানঝা থেকে তাঁদের গ্রেফতার করে। ওই এলাকাটি জঙ্গলে ঘেরা। পানিঘাটা, লোহাগড় বনাঞ্চল পেরিয়ে ওপারে গেলেই নেপাল। জানা গিয়েছে ক্যামেরুনের বাসিন্দা টিজোল ইভান, সোয়েমোহো ক্লদ ইদ্রিস এবং বোনহা নিয়াম স্লোভেলদের কারা নেপালে পালানোর চেষ্টা করছিল তদন্ত করে দেখছে পুলিশ। জানা গিয়েছে এদের অনেকদিন আগেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপরেও লুকিয়ে ভারতে ছিলেন।
প্রত্যেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। বিভিন্ন ক্লাবের হয়ে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতেন।