গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura মোবাইল নিয়ে এসএসসি-র পরীক্ষাকেন্দ্রে, ধরা পড়ল ৩

    মোবাইল নিয়ে এসএসসি-র পরীক্ষাকেন্দ্রে, ধরা পড়ল ৩

    0
    407
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র পরীক্ষা দিতে গিয়ে মোবাইল সহ ধরা পড়ল ৩ পরীক্ষার্থী। এদের মধ্যে ২ জনই মালদার বাসিন্দা। রবিবার বাঁকুড়ায় চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন তাঁরা।

    বিষ্ণুপুর রামানন্দ কলেজ এবং খাতরা কংসাবতী শিশু বিদ্যালয়ে সিট পড়েছিল। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার সময়ই মোবাইল সহ ধরা পড়ে পরীক্ষার্থীরা। এরপর বিষ্ণুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসএসসি-র গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্নে করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল কমিশন। পরীক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পা ঢাকা জুতো।

    পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে আপাদমস্তক পরীক্ষা করার পর প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু তারপরেও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর কিছু পরে এদের আচরণে সন্দেহ হওয়ায় চেক করতেই মোবাইল বের হয়।