
মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনকাণ্ডে সঙ্কটজনক ৩ প্রসূতিকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রসূতিদের চিকিৎসায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ডায়ালিসিসের পর অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় সঙ্কটজনক প্রসূতিদের। এর আগে মেদিনীপুর মেডিক্যালে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
পরিবাররা অভিযোগ করেন তাঁদের না জানিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।







