লটারি দুর্নীতিতে ইডির হানা, লেক রোডে ৩ কোটি

0
148

লটারি দুর্নীতির অভিযোগে শুক্রবার ইডি-র তল্লাশিতে লেক রোডের একটি বাড়ি থেকে ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা গুনতে নিয়ে আসা হয়েছিল ট্রেলর মেশিন। বৃহস্পতিবার থেকেই কলকাতা এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের ঠিকানায় হানা দেয় ইডি-র আধিকারিরকরা।

কার্যত দুদিন ধরে ম্যারাথন তল্লাশি চালায়। শুক্রবার লেক রোডের বাড়ি থেকে ৩ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। অভিযোগ উঠেছিল লটারির মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই মামলারই তদন্তে দিল্লি থেকে কলকাতায় পৌঁছয় ইডির বিশেষ টিম।

তারা লেক লেক রোডে সুব্রমণিয়ম নাগারাজম নামে এক ব্যবসায়ীর এবং বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে হানা দেয়। মাইকেল নগরে লটারির ছাপাখানা এবং গুদাম রয়েছে। সেখানেই তল্লাশি চালানো হয়।

ছবি  সৌজন্যে : নিজস্ব