গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিধানসভায় ৩ দিনের বিশেষ অধিবেশন 

    বিধানসভায় ৩ দিনের বিশেষ অধিবেশন 

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আগামী সোমবার থেকে বসছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন। ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে— এই ইস্যুতেই মূলত আলোচনা হবে।
    ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, বাইরে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হচ্ছে। এমনকি, বলপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি রাজ্যের শাসকদলের। এই বিষয়টিকে কেন্দ্র করে বিধানসভায় প্রস্তাব আনা হবে এবং তৃণমূল চাইছে এ নিয়ে সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাশ হোক।
    পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনের শুরু করা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। এই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিধানসভায় উপস্থিত থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।