ঝাড়খণ্ডের হাসপাতালে একাংশ ভেঙে পড়ে মৃত ৩

0
107
ছবি সৌজন্যে : এক্স
জামসেদপুরের এজিএম হাসপাতালের একাংশ ভেঙে পড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। রাতভর তল্লাশি অভিযানের পর ধ্বংসস্তূপের তলা থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
তবে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে হাসপাতালের একটি জরাজীর্ণ অংশ আচমকাই ভেঙে পড়ে। তখন ওই বিল্ডিংয়ে ছিলেন কমপক্ষে ১৫ জন। খবার পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল এবং উদ্ধারকারী দল।
পূর্ব সিংভূমের এসএসপি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি জানিয়েছেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।