ঝাড়খণ্ডে দুই মালগাড়ির সংঘর্ষে মৃত ৩

0
152
ছবি সৌজন্যে : এক্স
এপ্রিল মাসের প্রথম দিনেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঝাড়খণ্ডে। জানা গিয়েছে মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ সাহেবগঞ্জে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে লোকো পাইলট-সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন কয়েকজন সিআইএসএফ জওয়ানও। সাহেবগঞ্জ জেলার বারহাইট থানার এলাকার ফারাক্কা-লালমাটিয়া এমজিআর শাখায় দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে আচমকাই আগুন লেগে যায়।
তবে দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনও গাফিলতি নেই বলে জারি করা হয়েছে বিবৃতি। বলা হয়েছে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি এনটিপিসির প্রাইভেট লাইন। ওই লাইনে ট্রেন চলাচল ভারতীয় রেল নিয়ন্ত্রণ করে না।