গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda মালদার চাঁচলের পথ দুর্ঘটনায় মৃত ৩

    মালদার চাঁচলের পথ দুর্ঘটনায় মৃত ৩

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাইকে চেপে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মর্মান্তিক এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার চাঁচলে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন বছর ২০-র ভোলু দাস, বছর ২১-র কৌশিক শর্মা ও বছর ৩২-র বুলি থোকদার।
    জানা গিয়েছে, মালদার চাঁচল মহকুমার অন্তর্গত হরিশচন্দ্রপুরে থানার জাবরা রারিয়াল এলাকায় দুই যুবক বাইকে চেপে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল।  সেই সময় অপর দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তড়িঘড়ি খুব দেওয়া হয় পুলিশে।
    এরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় প্রত্যেক-কে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনজন-কে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।