গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিহারে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ২ শিশু-সহ ৩

    বিহারে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ২ শিশু-সহ ৩

    0
    20
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    বিহারে মুদিখানার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ তিনজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের ইস্ট চম্পারন জেলার ঢাকা ব্লকের বারহাড়োয়া ফতেহ মহম্মদ এলাকার মোতিহারিতে।
    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মুদির দোকানের মালিক রাজকুমার সাউয়ের দুই ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি, প্রিন্স কুমার নামে ওই দোকানেরই এক কর্মচারীরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন একাধিক।
    স্থা্নীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার রাতে ওই মুদিখানা এবং সংলগ্ন একটি দোতলা বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনার পরে সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই এলাকায় উপস্থিত হয় দমকল। প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।