গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ভোট দিতে গিয়ে ৩ মৃত্যু

    ভোট দিতে গিয়ে ৩ মৃত্যু

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পরিবারের সবার নাম বাদ গিয়েছে এসআইআরে। ভোট দিয়ে ফেরার পথে বাড়ির একমাত্র ভোটারের মৃত্যু হয়েছে কেশপুরে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়ের দিখা বুথে ভোট দিতে গিয়েছিলেন বছর ৫০-র ইসরাতন বিবি।

    ভোট দিয়ে ফেরার পথে হঠাৎ করেই মৃত্যু হয়েছে তাঁর। ইসরাতনের বাড়ি কেশপুরের সীমা কেরিয়াতে। ইসরাতন বিবির স্বামী জানিয়েছেন এসআইআর-এ পরিবারের ৪ জনেরই নাম বাদ গিয়েছে। একমাত্র তাঁর স্ত্রী ইসরাতনের নাম ছিল। খবর পেয়ে মৃতার বাড়ি যান কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায় এসআইআরে পরিবারের সবার নাম বাদ যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন ইসরাতন। এই মৃত্যুর জন্য দায়ী কমিশন। এদিকে প্রচন্ড গরমে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পটাশপুরের এক ভোটারের। বছর ৫৮-র নীপেন্দ্রনাথ দাস ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

    তড়িঘড়ি তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর মালদাতেও। মালতিপুরে ভোট দিতে গিয়ে বছর ৫০-র প্রমিলা বাগদিরও মৃত্যু হয়েছে।