আটলান্টিকে হান্টাভাইরাসে ৩ জনের মৃত্যু!

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আটলান্টিক মহাসাগরে জাহাজে মৃত্যু হয়েছে ৩ জনের। হান্টাভাইরাসে আক্রান্ত হয়েই ওই তিন জন মারা গিয়েছেন বলে সন্দেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে চলাচলকারী একটি প্রমোদতরীতে এই সঙ্কটের কথা জানার পরেই তাদের তরফে সব ধরনের সাহায্য করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওই ক্রুজ়ে, এখনও পর্যন্ত, পরীক্ষাগারে হান্টাভাইরাস সংক্রমণের একটি ঘটনা নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও পাঁচটি সন্দেহভাজন ঘটনা রয়েছে। আক্রান্ত ছ’জনের মধ্যে তিনজন মারা গিয়েছেন। এবং এক জন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যায় আছেন।
এই রোগটি সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী থেকে মানুষের দেহে ছড়ায়। জানা গিয়েছে, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দে-গামী এমভি হন্ডিয়াস জাহাজে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।