গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National পথদুর্ঘটনায় মৃত মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা সহ ৩

    পথদুর্ঘটনায় মৃত মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা সহ ৩

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হল মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের কন্যা প্রেরণা, প্রদেশ কংগ্রেস সভাপতি আনন্দ কাসলীওয়ালের পুত্র প্রখর এবং মনসিন্ধু নামে আরও এক যুবকের।
    গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অনুষ্কা নামে এক যুবতী। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে প্রেরণারা চার বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। শুক্রবার ভোর ৫টার সময় রালামণ্ডল বাইপাসের কাছে প্রেরণাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা মেরে কার্যত দুমড়েমুচড়ে যায়।
    গাড়ির সামনের অংশ ট্রাকের নীচে ঢুকে যায়। ঘটনাস্থলেই প্রেরণা বচ্চন, প্রখর কাসলীওয়াল এবং মনসিন্ধুর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধারকার্যে নামে স্থানীরাও। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।