গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk বেলদায় পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৩ বন্ধুর 

    বেলদায় পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৩ বন্ধুর 

    0
    734

    বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বন্ধুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ১৬ নং জাতীয় সড়কের বেলদায়।

    ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকদের নাম অলীক দে, নরেন্দ্রনাথ সাহু এবং শান্তনু দাস। জানা গিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ দুটি বাইকে করে চার বন্ধু বেলদার একটি রেস্তোরাঁ থেকে খাওয়ার খেয়ে বাড়ি ফেরার সময় ১৬ নং জাতীয় সড়কের বেলদার সুসিন্দার কাছে পেছন থেকে একটি ওড়িশাগামী প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর। অপর দু’জনকে উদ্ধার করে পুলিশ বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা চতুর্থজনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পৌঁছে দুর্ঘটনা গ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করে। গাড়ি আটক হলেও, চালক-সহ আরোহীরা পলাতক।