
ছত্তীশগড়ের কাঙ্কেরে আইইডি বিস্ফোরণে ৩ জন ডিআরজি জওয়ানের মৃত্যু হয়েছে। শনিবার ছত্তীশগড়ের কাঙ্কের জেলায় মাইন নিষ্ক্রিয়করণ অভিযান চলাকালে দুর্ঘটনাবশত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর তিনজন কর্মী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইন্সপেক্টর সুখরাম ভাট্টি, কনস্টেবল কৃষ্ণ কমরা এবং কনস্টেবল সঞ্জয় গাধপালে ঘটনাস্থলেই মারা যান। আরেক কনস্টেবল পরমানন্দ কমরা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক পি. সুন্দররাজ জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্য এবং আত্মসমর্পণকারী মাওবাদী ক্যাডারদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অঞ্চল থেকে শত শত আইইডি সফল ভাবে উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।






