
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ব্যাঙ্কে প্রথম দশে রয়েছে কলকাতার ৩ ছাত্র। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মেধাতালিকা প্রকাশ করেছেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
রাজস্থানের নালন্দা অ্যাকাডেমির ছাত্র শাশ্বত বন্দ্যোপাধ্যায় প্রথম হয়েছেন। তিনি কলকাতার বিধাননগরের বাসিন্দা। কোটা থেকে পড়াশোনা করেছেন।দ্বিতীয় হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সৌঋদ্ধ মণ্ডল। তিনি বিবেকানন্দ মিশনের ছাত্র। তৃতীয় হয়েছেন উত্তর দিনাজপুরের পূরব ইন্টারন্যাশনালের ছাত্র উমঙ্গ ভুট। উত্তর ২৪ পরগনার দিল্লি পাবলিক স্কুলের ছাত্র রাহুল কোনার চতুর্থ হয়েছেন। অন্যদিকে পঞ্চম স্থান পেয়েছেন নদিয়ার বিজপুর গার্ডেন হাইস্কুলের ছাত্র শ্রবণ ভট্টাচার্য। সপ্তম স্থান পেয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র সৃজন সুর। দশম স্থানাধিকারী দেবজিৎ পাল কলকাতার সাউথ পয়েন্টের ছাত্র। এবছর ২৪ মে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে এক মাসেরও কম সময়ের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে।
এবারের পরীক্ষায় পাশ করেছেন সাড়ে ৯২ হাজারেরও বেশি পড়ুয়া। তাদের মধ্যে ৬৬ হাজারেরও বেশি ছাত্র। ছাত্রী ২৬ হাজারেরও বেশি।
